Home
Quick Assistance
Individual Loan
Back

ব্যক্তি ঋণ

✓ ব্যক্তি ঋণ হলো এমন একটি নিরাপদ বিনিয়োগ পদ্ধতি, যেখানে ব্যক্তি নির্দিষ্ট সময়ের জন্য বুরো বাংলাদেশ-এ অর্থ জমা করে নির্ধারিত হারে মুনাফা গ্রহণ করেন।  
✓ সদস্য নন এমন ব্যক্তিদের জন্য প্রযোজ্য।
✓ সর্বনিম্ন ৫০,০০০/- টাকা থেকে শুরু।
✓ ন্যূনতম ১ বছরের জন্য টাকা জমা করতে হবে এবং মেয়াদান্তে স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা যাবে।
✓ বার্ষিক ১০% হারে এককালীন মুনাফা পাওয়া যায়। অর্থাৎ, ১ লক্ষ টাকা ১ বছর মেয়াদে রাখলে মেয়াদপূর্তিতে ১ লক্ষ ১০ হাজার টাকা প্রদান করা হবে।
✓ মেয়াদপূর্তির আগে উত্তোলন করলে ৬% হারে মুনাফা পাওয়া যাবে, তবে ন্যূনতম ৩০ দিন না রাখলে মুনাফা প্রযোজ্য হবে না।
✓ ব্যক্তি আমানত জমার প্রাপ্তিস্বীকারপত্র বা সনদ প্রদান করা হয়।
✓ মুনাফার ওপর কোনো ভ্যাট বা কর কর্তন করা হয় না।
✓ টাকা প্রদান এবং গ্রহণের ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করতে হবে।
✓ বিনিয়োগে সর্বনিম্ন বয়স ১৮ বছর বা তদূর্ধ্ব।
✓ বিনিয়োগকারীর মৃত্যুতেও মনোনীত ব্যক্তি (নমিনি) নির্দিষ্ট সময় পর্যন্ত চালিয়ে যেতে পারবেন।